ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায় রাস্তার উপরে দাঁতাল হাতি , এলাকায় চাঞ্চল্য - The News Lion

ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায় রাস্তার উপরে দাঁতাল হাতি , এলাকায় চাঞ্চল্য




দি নিউজ লায়ন ; একদিকে মেঘলা আকাশ মাঝেমধ্যে বৃষ্টি। ঠিক সেই  সময় বৃহস্পতিবার সকালে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে একটি দাঁতাল হাতি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড়শালবনি এলাকায়। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাঁতাল হাতি টি ওই গ্রামে গিয়ে রাস্তার উপর দাপিয়ে বেড়ায়। গ্রামবাসীরা ফোন করে বিষয়টি বনদপ্তর কে জানিয়েছে। 


যেভাবে হাতিটি রাস্তার উপর দাপিয়ে বেড়াচ্ছে তাতে এলাকাজুড়ে হাতির হামলা আতঙ্ক দেখা দিয়েছে। সেই সঙ্গে রাস্তা দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করতে পারছেনা। খবর পেয়ে বন দফতরের কর্মীরা  ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা  করলে ও হাতিটি ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। মাঝেমধ্যে ওই এলাকায় হাতির দল চলে আসে। সেই সঙ্গে স্থানীয় জঙ্গলে থাকা হাতি গুলি বিভিন্ন দলে ভাগ হয়ে গ্রামে ঢুকে পড়ে । 


ঘর বাড়ির পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি করেহাতির দল ।সেই সঙ্গে ওই এলাকায় হাতির হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। হাতির হামলায় কয়েকদিন আগে  এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই যেভাবে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি প্রকাশ্য দিবালোকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে হাতির হামলার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.